ভারতকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ জিতল বাংলাদেশ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৩৫ ৯ ফেব্রুয়ারি ২০২০
দাপট দেখিয়ে গ্রুপর্বে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। কোয়ার্টারে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দেয় তারা। আর সেমিফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ে যুব বিশ্বকাপের ফাইনালে ওঠেন টাইগার যুবারা। সেখানে আরেকটি ইতিহাস গড়লেন তারা। ফাইনালি লড়াইয়ে বৃষ্টি আইনে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হলো লাল-সবুজ জার্সিধারীরা।
অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে শক্তিশালী ভারতকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ জিতে নিল বাংলাদেশের যুবারা। ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক ক্রিকেটেও বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বাংলাদেশ।
আর বাংলাদেশ দলের জয়ের নায়ক অধিনায়ক আকবর।
১৭৮ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভারতীয় যুবাদের ৩ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। প্রথমে ব্যাট করে ৪৭.২ ওভারে ১৭৭ রানে অলআউট হয় প্রিয়ম গর্গের দল। জবাবে ডার্ক লুইস পদ্ধতিতে ৪৬ ওভারে আকবর বাহিনীর টার্গেট নেমে আসে ১৭০ রানে। ৪২.১ ওভারে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলেন তারা।
জবাব দিতে নেমে উদ্বোধনী জুটিতে ৫০ রান করেন পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। কিন্তু এর পর ১৫ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে বিপাকে পড়ে বাংলাদেশ। রবি বিষ্ণের ঘূর্ণিতে দ্রুত বিদায় নেন আগের ম্যাচের সেঞ্চুরিয়ান মাহমুদুল হাসান জয়, তৌহিদ হৃদয় ও শাহাদাত হোসেন। এর আগে তানজিদকে আউট করে টাইগারদের ওপেনিং জুটিও ভাঙেন তিনিই। দলের দুঃসময়ে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে ফেরেন অপর ওপেনার ইমন।
অল্প রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এ অবস্থায় অধিনায়কের মতোই দায়িত্ব নিজ কাঁধে তুলে নেন আকবর। তবে তাকে সঙ্গ দিতে পারেননি শামীম হোসেন ও অভিষেক দাস। তাদের ফেরান সুশান্ত মিশ্র। পরে পুনরায় ব্যাট হাতে ক্রিজে আসেন ইমন। আকবরকে নিয়ে দারুণ খেলেতে থাকেন তিনি। তাতেই মূলত জয়ের ভিত পেয়ে যায় বাংলাদেশ।
এ পরিস্থিতিতে আকবর-ইমনের ৪১ রানের জুটি ভাঙেন জসওয়াল। ৭৯ বলে ৭ চারে ৪৭ রান করে আকাশ সিংয়ের হাতে বন্দী হন ইমন। এরপর রাকিবুল হাসানকে নিয়ে মাটি কামড়ে পড়ে থাকেন আকবর। এতে ধীরে ধীরে জয়ের দিকে এগিয়ে যান টাইগাররা। ঠিক তখনই ৪১তম ওভারে বৃষ্টি নেমে আসে। ওই সময় তাদের রান ছিল ৭ উইকেটে ১৬৩। জয়ের জন্য ৫৪ বলে দরকার ছিল মাত্র ১৫ রান। ফলে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশ ১৬ রানে এগিয়ে ছিল।
বৃষ্টি শেষে পুনরায় ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। ডিএল পদ্ধতিতে টার্গেট পড়ে ৩০ বলে ৭ রান। সেই রান নিতে কোনো বেগ পেতে হয়নি লাল-সবুজ জার্সিধারীদের। আকবরের ৭৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৪৩ এবং রাকিবুলের ৯ রানের ইনিংসে ভর করে অনায়াসেই জয়ের বন্দরে পৌঁছে যান তারা।
এর আগে রোববার পচেফস্ট্রমের সেনওয়েজ পার্কের ফাইনালে টসে জিতে ফিল্ডিং বেছে নেয় বাংলাদেশ। ব্যাটিংয়ে নেমে টাইগার যুবাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপে পড়ে যায় ভারত। তানজিম হাসান সাকিব আর শরিফুল ইসলাম মিলে প্রথম ৬ ওভারে খরচ করেন মাত্র ৮ রান। এরপর ৭ম ওভারে এসেই মেডেন ওভারের পাশাপাশি ১ উইকেট তুলে নেন অভিষেক।
প্রথমটি হারানোর পর উইকেট ধরে রাখায় মনোযোগ বাড়ায় ভারত। দুই ব্যাটসম্যান যশস্বী জসওয়াল ও তিলক ভার্মা মিলে উইকেট কামড়ে পড়ে থাকেন। ৫০ বলে কোনো বাউন্ডারিও হাঁকাননি তারা। ২৫ ওভারের পর থেকে রান তোলার দিকে ঝুঁকতে শুরু করে ভারত। তবে সাকিবের বলে তিলকের বিদায়ে বড় ধাক্কাই খায় তারা। শরিফুলে হাতে ক্যাচ তুলে দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ৩৮ রান।
এরপর দলীয় ১১৪ রানে প্রিয়মকে হারায় ভারত। ভারতীয় যুব অধিনায়ককে সাজঘরে ফেরান রাকিবুল। সতীর্থদের যাওয়া-আসার মাঝে লড়াই করতে থাকেন জসওয়াল। কিন্তু সেঞ্চুরি থেকে ১২ রান দূরে থাকতে শরীফুলের বলে তানজিদের তালুবন্দি হন তিনি। তার ১২১ বলে ৮৮ রানের ইনিংসটি সাজানো ছিল ৭ চার ও ১ ছক্কায়।
জসওয়ালকে বিদায়ে দেয়ার পরই সিদ্ধেশ বীরকে শূন্যহাতে সাজঘরে ফেরান শরীফুল। এরপর রানআউটের শিকার হয়ে বিদায় নেন উইকেটরক্ষক ধ্রুব জুরেল। রান আউট হন রবিও। এরপর অভিষেক এসে বোল্ড করেন অথর্বকে। কার্তিক তিয়াগিকে ডাক উপহার দিয়ে নিজের তৃতীয় উইকেট তুলে নেন তিনি। এরপর শেষ উইকেট হিসেবে আউট হন সুশান্ত মিশ্র । ১ রানে অপরাজিত ছিলেন আকাশ সিং।
যেকোনো ধরণের ক্রিকেটে এবারই প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হলো টাইগাররা। এর আগে জাতীয় দল হোক বা বয়সভিক্তিক, এমনকি মেয়েদের ক্রিকেটেও কখনো বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেননি তারা। ২০১৬ সালে ঘরের মাটিতে আয়োজিত বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনাল খেলে মিরাজের দল।
সেই সঙ্গে ভারতের ওপর প্রতিশোধও নিল যুব টাইগাররা। এ ভারতের বিপক্ষেই সবশেষ এশিয়া কাপের ফাইনালে ৫ রানে হারে তারা। এছাড়া বাংলাদেশ জাতীয় দলও এশিয়া কাপের ফাইনাল এবং নিদাহাস ট্রফিতে জয়ের খুব কাছাকাছি গিয়েও হেরে যায় টিম ইন্ডিয়ার কাছে। তবে এবার ইতিহাস থেকে শিক্ষা নিয়ে ঠিকই ভারতকে বড় মঞ্চে হার উপহার দিল বাংলাদেশ।
- প্রধানমন্ত্রীর চীন সফরে ১৭ সমঝোতা স্মারক সই
- কাবা শরিফ দেখে আবেগঘন বার্তা ভাবনার
- ১ শতাংশ ঘুম কমলেই ডিমনেশিয়ার ঝুঁকি বাড়ে ২৭%
- বাংলাদেশ-মিয়ানমার-চীন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব চীনের
- কখন, কীভাবে শুরু হয়েছিল তাজিয়া মিছিল?
- বিশ্বকাপে গোলবন্যার নেপথ্যে ‘ট্রাইওন্ডা’
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- বাংলাদেশিদের জন্য ভারতীয় টুরিস্ট ভিসা চালুর ঘোষণা
- হামে মৃত্যুর দায় কার?
- হ্যান্ডমেড এমব্রয়ডারি ও মেশিনে কাজ করা কাপড় চেনার উপায়
- বিজয়কে প্রকাশ্যে শুভেচ্ছা না জানানো নিয়ে মুখ খুললেন রজনীকান্ত
- ভিনি’র জাদুতে নকআউট পর্বে ব্রাজিল
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ১৭ থেকে ৩৯: কোন বয়সে কত গোল করেছেন মেসি
- রাইস না প্রেশার কুকার, রান্নার জন্য কোনটি ভালো?
- করের আওতায় আসছে মুদি দোকান-বিউটি পার্লারসহ ১৬ খাত
- একযোগে ৭ ডেপুটি ও ১১ সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ
- শসা তেতো কি না বুঝবেন কীভাবে?
- হরমুজ প্রণালী পরিচালনা করবে ইরান
- অবশেষে হরমুজ প্রণালি পার হলো ‘বাংলার জয়যাত্রা’
- সালমান শাহ’র লাশ উত্তোলনের আদেশ বাতিল
- মেসিকে বাড়তি সুবিধা ফিফার, বিশ্বরেকর্ড গড়া গোল নিয়ে বিতর্ক
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগের ঘোষণা
- নতুন ভূমিকায় মৌ
- গরমে গ্যাস, অম্বল ও বদহজমের সমস্যা বাড়ে কেন?
- বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- FIFA World Cup Glory: A Century of Champions
- বাংলায় তামাক এলো কোথা থেকে?
- FIFA World Cup Glory: A Century of Champions
- ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহারে গুণতে হবে টাকা
- কোথায় হারিয়ে গেলেন সাহারা?
- Trionda: A Football That Brings Three Countries Together
- ৪ মোবাইল অপারেটরের কাছে পাওনা ১৩,১৪৪ কোটি টাকা
- The Epic Voyage That Started the World Cup
- ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে প্রথম জয় পেল মিশর
- ৩ জনকে অক্ষর শিখালে পুরস্কার পাবে শিক্ষার্থীরা
- আজিজুল হাকিমের ‘বাবার ডায়েরি’
- Unforgettable Oddities from FIFA World Cup History
- সবার আগে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো
- অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট
- ৬ মাসের মধ্যে ৫ বিভাগে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল
- চ্যালেঞ্জ দিলেন ববি
- ফুড পয়জনিং কতটা ভয়ঙ্কর?
- ১১ বলে ফিফটি করে বিশ্বরেকর্ড সূর্যবংশীর
- ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে নিহত ৩২, আহত ৭০০
- নওগাঁর আম রপ্তানি হবে জাপানে
- নতুন ভূমিকায় মৌ
















